দিনাজপুরে অস্ত্রসহ আটক ৭

Unknown
সেবা ডেস্ক:  দিনাজপুর হিলি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে জাপান ও বুলগেরিয়ার তৈরি ৩টি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগজিন, ২০টি জিহাদি বই, ১টি বোমা বানানোর বইসহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার থেকে রবিবার পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
 
এছাড়া তাদের কাছ থেকে এক লাখ ভারতীয় রুপিও পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, অস্ত্র ব্যাবসায়ী ও হোটেল মালিক এবং হোটেল কর্মচারী তারা।
 
আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার ফকিরপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে বাবুল মিয়া (৪৩), হোটেল মালিক লোকমান হোসেন বেলাল (৫৫) ও তার ছেলে রাজু আহম্মেদ, সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার ইসলামপাড়া এলাকার শহীদ আলির ছেলে জাহিদ (৩২) এছাড়াও হোটেলের তিনজন কর্মচারীকে আটক করা হয়। সে তিনজনের পরিচয় জানা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান