ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ দেওয়ানগঞ্জ রাখালকে নৌকা দিলে আওয়ামীলীগের বিজয় নিশ্চিত

G M Fatiul Hafiz Babu


বিল্লাল হোসেন ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচিত সংগ্রামী সভাপতি বর্তমান সফল চেয়ারম্যা শাকিরুজ্জামান (রাখাল) কে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেওয়া হলে নৌকা পালের হাওয়ায় বিজয় নিশ্চিত। ইউপি চেয়ারম্যান পদে বাহাদুরাবাদ ইউনিয়নে রাখালের বিকল্প নেই। ইউনিয়নে জামায়াত. বিএনপি ঘাটির সাথে ভোট যুদ্ধে মোকাবেলা করতে সক্রিয় প্রার্থী রাখাল। ইউনিয়নের উন্নয়ন সমাজ সেবা দলীয় কর্মকান্ড, শিক্ষা প্রতিষ্ঠানে, মসজিদ মাদ্রাসা দরিদ্রদের সাহায্য সহযোগিতা করে আসছেন তিনি। বাল্য বিয়ে প্রতিরোধ, মাদক মুক্ত ইউনিয়ন গড়তে রাখাল সক্রিয় ভূমিকা পালন করেছেন।

প্রত্যোক্ষদর্শী জানান. শাকিরুজ্জামান রাখাল গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে ইউনিয়নের অনেক উন্নয়ন হয়েছে, সরকারি বরাদ্দ ইউপি সদস্যদের নিয়ে ব্যাপক কাজ করেছেন। দরিদ্রদের ভিজিডি, ভিজিএফ, ত্রাণ সামগ্রী প্রতি ওয়ার্ডে দরিদ্রদের তালিকা অনুযায়ী বিতরন করে আসছেন। বৃহস্পতিবার বিকালে বাহাদুরাবাদ ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী শাকিরুজ্জামান রাখাল ৫শতাধিক সমর্থন নেতাকর্মী নিয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপসি'ত ছিলেন. দেওয়ানগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র শাহনেওয়াজ শাহেনশাহ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ সাবু প্রচার ও প্রকাশনা সম্পাদক জাফর আলী মিষ্টি, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম মুকুল পৌর আওয়ামীলীগ সভাপতি হারুন অর রশিদ সাধারণ সম্পাদক পৌরসভা কাউন্সিলর নুরে আলম সিদ্দিকি জুয়েল মহিলা কাউন্সিলর সেলিনা আক্তারসহ উপজেলা আওয়ামীলীগ সহযোগি সংগঠন নেতাকর্মী উপসি'ত ছিলেন।


#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান