কম খরচে বিয়ে

Unknown
সেবা ডেস্ক:  বিয়ে ও শেষকৃত্যানুষ্ঠান নিয়ে নতুন করে ভাবছে চীনের কমিউনিস্ট দল। দলের সদস্যদের যতটা সম্ভব কম খরচে এবং সাদামাটাভাবে এসব অনুষ্ঠান করার পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো থেকে যেন কোনোভাবেই কেউ কোনো লাভ করতে না পারে তা নিয়ে সতর্ক থাকতেও বলা হয়েছে।
বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে জানা যায়, গত অক্টোবর মাসে দলের আট কোটি ৮০ লাখ সদস্যকে এ ব্যাপারে একটি সহায়িকা দেওয়া হয়েছে। কমিউনিস্ট পার্টির পর্যবেক্ষকদল এই সহায়িকা তৈরি করেছে।
কমিউনিস্ট পার্টি এসব অনুষ্ঠানের ক্ষেত্রে যেসব পরিবর্তন আনতে চায় তা হলো:
০১. চীনে বিয়ে বা শেষকৃত্যানুষ্ঠানে সাধারণত উপহার হিসেবে টাকা দেওয়া হয়। বর-বধূর শুভকামনা করে বা শোকাহত স্বজনদের সান্ত্বনা হিসেবে এসব উপহার দেওয়া হয়। এ ধরনের অনুষ্ঠান সামাজিক মর্যাদারও প্রতীক। দেখা যায়, সামাজিক মর্যাদা বজায় রাখতে গিয়ে ঢাকঢোল পিটিয়ে এসব অনুষ্ঠান করা হয়। এগুলো একধরনের ব্যবসায় পরিণত হয়। অনেকে এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা বা লাভ পায়। দলের সদস্যদের এ রকম কর্মকাণ্ড থেকে বিরত রাখার পরামর্শ দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।
০২. এ রকম বিয়ে বা শেষকৃত্যানুষ্ঠান যেন দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত না করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। উৎপাদন, ব্যবসা, শিক্ষা, গবেষণাকাজে এসব অনুষ্ঠানের কারণে বিঘ্ন না ঘটে সে ব্যাপারটি মাথায় রাখতে হবে।
০৩. বিয়ে বা শেষকৃত্যানুষ্ঠান নিয়ে চীনের পুরোনো এবং প্রথাগত চিন্তাভাবনা ঝেড়ে ফেলতে হবে। এগুলোর আয়োজন যতটা সম্ভব অনাড়ম্বর ও সাদামাটাভাবে করতে হবে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান