'পল্লী জীবিকায়ন' প্রকল্পে ঋণ গ্রহীতা ৫ লাখ ৯৭ হাজারের বেশি

Unknown
সেবা ডেস্ক:  বিআরডিবি'র আওতায় বাস্তবায়নাধীন পল্লী জীবিকায়ন প্রকল্পে তালিকাভুক্ত ঋণ গ্রহীতা সমবায়ী সদস্য সংখ্যা ৫ লাখ ৯৭ হাজার ৯১১ জন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আজ সংসদে সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহ'র এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
 
মন্ত্রী বলেন, এই প্রকল্পে প্রদত্ত ঋণের সুদের হার ক্রমহ্রাসমান পদ্ধতিতে ২০ শতাংশ। ঋণ পরিশোধ করা হলে সরকারের ক্ষুদ্রঋণ নীতিমালায় ধার্যকৃত ১১ শতাংশেরও কম সুদ পরিশোধযোগ্য। তিনি বলেন, সরকারিভাবে নিয়মিত এই প্রকল্পের কার্যক্রম মনিটরিং করা হয়।
 
মন্ত্রী বলেন, এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং আইএমইডি নিয়মিতভাবে প্রকল্পের কার্যক্রম মনিটরিং করে। বাসস।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান