সিগারেট বন্ধ করলেই শরীরে কী সুখ, জেনে নিন

S M Ashraful Azom
সিগারেট ছাড়তে চান? কিন্তু পেরে উঠছেন না? দীর্ঘদিনের নেশা আপনার সংকল্পকে টলিয়ে দিচ্ছে। জানেন কি, সিগারেট ছাড়ার উপকারিতা আপনার শরীর টের পেতে শুরু করে মাত্র ২০ মিনিটের মধ্যেই? সম্প্রতি আমেরিকায় করা একটি গবেষণায় দেখা গেছে জীবনের শেষ সিগারেটের পর ২০ মিনিট থেকে ১৫ বছর পর্যন্ত ধীরে ধীরে শরীর এক ক্ষতিকর দিক থেকে বেরিয়ে আসার চেষ্টা করে।
অর্থাৎ? নিয়মিত ধূমপান শরীরের যে ক্ষতি করে, তা ঠিক হতে আমাদের শরীর প্রায় ১৫ বছর সময় নেয়। সিগারেট ছাড়ার ২০ মিনিট পর থেকেই শরীরের ব্লাড প্রেশার ও পাল্‌স ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। ধূমপানের কারণে রক্তে মেশা কার্বন মনোক্সাইডের পরিমাণ কমতে শুরু করে আট ঘণ্টার মধ্যে। শেষ সিগারেটের ২ দিনের মধ্যে গন্ধ ও স্বাদ নেওয়ার ক্ষমতার উন্নতি হয়।
টানা পাঁচ বছর সিগারেট ছাড়া থাকলে হার্ট, মুখ, গলা ও ব্লাডার ক্যানসারের সম্ভাবনা অর্ধেক কমে যায়। সিগারেট ছাড়ার ১৫ বছর পর আচমকা মৃত্যুর সম্ভাবনা একজন অধূমপায়ীর সমান হয়ে যাবে। লাঙ ক্যানসার, প্যানক্রিয়াটিক ক্যানসারের সম্ভাবনাও যাঁরা সিগারেট খান না, তাঁদের সমান হতে ১৫ বছর লেগে যায়। তাই আজ এখনই সিগারেট ছাড়ুন। শরীর সারতে সারতে কিন্তু ১৫ বছর সময় নিয়ে নেবে।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান