এ কেমন টিউবওয়েল? গোসল করলেই চুল উধাও

Unknown
সেবা ডেস্ক:  অবাক কাণ্ড! একটি টিউবওয়েলের পানিতে গোসল করলেই চুল উধাও! এই টিউবওয়েলের পানিতে পুরো একটি পরিবারের মাথা টাক হয়ে গেছে। শুধু তাই নয়, যে সব প্রতিবেশী এর পানিতে গোসল করেছেন তাদেরও মাথার চুল উধাও।
ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের মাধুবনী জেলায়। দেশটির গণমাধ্যম বলছে, বাড়ির পাশের টিউবওয়েলের পানিতে প্রতিদিনই গোসল করতেন মহম্মদ হাসিমের পরিবার। শুধু হাসিমের পরিবার একা নয়, আশপাশের অনেক পরিবারই এই টিউবওয়েলের জল ব্যবহার করতেন। কিন্তু হঠাৎ হাসিমের পরিবারে এমন ঘটনা ঘটায় আতঙ্কে রযেছে গোটা গ্রামবাসী।
মহম্মদ হাসিম জানান, টিউবওয়েলের জলে স্নান করার পর হঠাৎ তাঁর স্ত্রী ও দুই সন্তানের মাথা চুলকাতে থাকে। যত চুলকায় ততই চুল ওঠে। কে কাকে সামলায় তখন? সবারই চুল উঠতে থাকে। অবিশ্বাস্যভাবে সব চুল উঠে এখন টাকে পরিণত হয়েছে পুরো পরিবারের।
চিকিত্সকও এই রহস্যের সমাধান করে উঠতে পারেননি। পরিবারের অভিযোগে টিউবওয়েলটিকে সিল করে দেয় স্থানীয় প্রশাসন। বিডিওর নির্দেশে নতুন টিউবওয়েল বসানোর আশ্বাসও দেওয়া হয় গ্রামবাসীদের
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান