বরিশালে অগ্নিকান্ডে ২০ ঘর পুড়ে ছাই

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  নগরীর ভাটিখানায় সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ২০টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ভাটিখানা বাজার সংলগ্ন বারেক মিয়ার বাড়ির এক ভাড়াটিয়ার ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের টিনশেড ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়।
মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আবু রায়হান মোঃ সালেহ জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
 স্থানীয়রা জানিয়েছেন গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে  প্রাথমিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান