অভিনেতা ফরিদ আলীর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  বর্ষিয়ান কৌতুক অভিনেতা, মুক্তিযোদ্ধা ফরিদ আলীর চিকিৎসার ভার নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন সোমবার জানান, এক সময়ের শক্তিশালী এ অভিনেতা অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না- এমন একটি সংবাদ গণমাধ্যমে জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের পরিচালক ডা. লেনিনকে খুঁজে বের করার নির্দেশ দেন প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিয়ে ডা. লেনিন জানতে পারেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফরিদ আলীর চিকিৎসা চলছিল। তবে অর্থাভাবে চিকিৎসা না চালাতে পেরে শেষ পর্যন্ত তাকে নিজ বাসায় নিয়ে যাওয়া হয়েছে। পরে ডা. লেনিন তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে এখন ফরিদ আলীর পূর্ণাঙ্গ চিকিৎসা চলছে। প্রবীণ এ মুক্তিযোদ্ধার চিকিৎসার যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। এক সময়ের জনপ্রিয় এ কৌতুক অভিনেতা দীর্ঘদিন হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছেন।
 
বাংলাদেশ টেলিভিশনের প্রথম হাস্যরসাত্মক নাটক ‘ত্রিরত্ন’র অভিনেতা তিনি। চলচ্চিত্রে অভিষেক ‘ধারাপাত’ দিয়ে। এরপর ফরিদ আলী কাজ করেছেন ‘সংগ্রাম’, ‘গুন্ডা’, ‘রংবাজ’, ‘ঘুড্ডি’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘যে আগুনে পুড়ি’, ‘কলমীলতা’ ‘সমাধান’সহ বিভিন্ন চলচ্চিত্রে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান