প্রার্থী বাছাইয়ে চাপ উপেক্ষা করার নির্দেশনা আওয়ামী লীগের

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কারো চাপে নয়, সঠিকভাবে যোগ্য একক প্রার্থী বাছাই করার জন্য তৃণমূল নেতৃবৃন্দকে উত্সাহিত করছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কয়েকটি জেলায় ফোন করে তৃণমূলের নেতৃবৃন্দের এ উত্সাহ প্রদান করেন কেন্দ্রীয় নেতারা। আগামী ২৮ মার্চ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
 
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এসএম কামাল হোসেন, বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ।
 
ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার তোড়জোড়ের মধ্যেই গত সোমবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য একক প্রার্থীর তালিকা পাঠাতে তৃণমূলে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সিদ্ধান্ত অনুযায়ী জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা একক প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাবেন। পরে তিন স্তরের জরিপ ও তৃণমূলের প্রস্তাব পুঙ্খনাপুঙ্খভাবে বিশ্লেষণ করে একক প্রার্থী ঘোষণা করবে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। তবে প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাদের ওপর সংসদ সদস্যদের প্রভাব বিস্তারের অভিযোগ এসেছে। এ কারণে আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় নেতারা এ ধরণের চাপকে উপেক্ষা করার নির্দেশনা দিচ্ছেন। যেখানে দ্বন্দ্ব আছে সেখানে সমাধান করার চেষ্টা করছেন কেন্দ্রীয় নেতারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান