ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ ২৮-০৩-২০১৬
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সপ্তাহব্যাপি অনুষ্ঠানের অংশ হিসেবে সোমবার সকালে দুর্নীতি বিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শহরের কলেজমোড়স্ত স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রেসক্লাব হয়ে আবার কলেজমোড়ে কুড়িগ্রাম-চিলমারী সড়কে মানববন্ধনে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক খান মো: নুরুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ্, জেলা দুপ্রক সভাপতি এ.কে.এম সামিউল হক, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, জেলা প্রবীণ সংঘের সম্পাদক আফতাব উদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, আজ সমাজের প্রতিটি রন্ধে রন্ধে দুর্নীতি লুকিয়ে আছে। এর আচড়ে ক্ষতবিক্ষত হয়ে পড়ছে সমাজ। এই অবস্থার পরিবর্তন দরকার। পরিবার, কর্মস্থল এবং প্রতিটি অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। তাহলেই দেশ দুর্নীতিমুক্ত হবে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।