ফরিদ আহম্মেদ রুবেল, শেরপুরের শ্রীবরদী থেকে :
শেরপুরের শ্রীবরদীতে প্রশাসনের নিবর ভূমিকার কারনে প্রকাশ্যে জাতীয় পতাকা অবমাননা করা হচ্ছে। জাতীয় পতাকা বিধিমালায় বলা হয়েছে ফ্যাকাসে রঙ, পুরনো ছেঁড়া পতাকা ওড়ানো, পতাকা টানানোর নির্দিষ্ট সময়, ইচ্ছামতো জাতীয় পতাকা ওড়ানো জাতীয় পতাকা অবমাননার সামিল। কিন্তু শ্রীবরদীতে শহিদ দিবস, মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে সরকারি বেসরকারি, শ্বায়ত্বশাসিত, স্কুল, কলেজ, মোটর সাইকেল, প্রাইভেটকার, বাস, মাইক্রোবাস. ব্যবসা প্রতিষ্ঠানে যে সব পতাকা উত্তোলন করা হয় তার অধিকাংশ পতাকায় ফ্যাকাসে রঙ এবং মাপেও সঠিক নয় বলে দেখতে পাওয়া যায়। এছাড়াও গভীর রাত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় দেখতে পাওয়া যায়। সম্প্রতি মহান স্বাধীনতা দিবসে সরেজমিনে দেখা যায় শ্রীবরদী উপজেলা পোস্ট অফিসে বাশের কনচির মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে, বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীবরদী শাখায় বাশের কনচির মধ্যে জাতীয় পতাকা বাধা হয়েছে। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশ কিছু প্রতিষ্ঠানে গভীর রাত পর্যন্ত জাতীয় পতাকা ওড়াতে দেখা যায়। সরেজমিনে দেখা যায়, ৩১ মার্চ ইউ.পি নির্বাচনের শ্রীবরদী সদর ইউ.পির নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আ. হালিম জাতীয় পতাকাকে চরম ভাবে অবমাননা করে বাঁশ দিয়ে নৌকা বানিয়ে নৌকার উপর জাতীয় পতাকা উত্তোলন করেছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।