ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ৩১.০৩.১৬
দ্বিতীয় ধাপে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও চিলমারী উপজেলার ১৩ ইউনিয়নে শান্তিপুর্ন ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে হলেও কুড়িগ্রাম জেলায় প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ায় ভোটারদের মাঝে ছড়িয়ে পড়েছিল উৎসবের আমেজ।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই চিলমারী উপজেলার রানীগঞ্জ, নয়ারহাট, রমনা, থানাহাট, চিলমারী ও অষ্টমীর চর এবং ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট, চর ভুরুঙ্গামারী, তিলাই, পাইকের ছড়া, জয়মনিরহাট, বলদিয়া ও আন্ধারির ঝাড় ইউনিয়নের ১৩২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চিলমারী উপজেলা ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯০ হাজার এবং চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ২৭ জন। ভুরুঙ্গামারী উপজেলার ৭ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১লাখ ৪ হাজার ১শ ৬৫ জন এবং চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩২ জন।
দুই উপজেলার ১৩টি ইউনিয়নে সাধারন ওয়ার্ড সদস্য পদে ৪৩৩ জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদে ১৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিটি ভোট কেন্দ্রে ছিল ভোটারদের উপচে পড়া ভীড়। তবে নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে অনেক বেশি। আইন শৃংখলা বাহিনীর কঠোর তৎপরতায় স্বত:স্ফূর্তভাবে ভোটাররা দলে-দলে কেন্দ্রে এসে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার দাখিল মাদ্রাসা কেন্দ্রের বাইরে দু’মেম্বার প্রার্থীর সমর্থকদের কথাকাটাকাটির জটলা ছত্রভঙ্গ করতে পুলিশ এক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ভোট গ্রহনে কোন বিঘ্ন সৃস্টি হয়নি।
কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন জানান, দুপুর সোয়া ২টার দিকে ভোট কেন্দ্র সংলগ্ন এলাকায় মেম্বার প্রার্থীদের জটলা ভোট কেন্দ্রে প্রভাব ফেলতে পারে এ আশংকায় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। তবে এতে কেউ আহত হয়নি।
কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন জানান, দ্বিতীয় ধাপে কুড়িগ্রামের ১৩ ইউনিয়নে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। বেশির ভাগ ভোট কেন্দ্রেই ৮০ শতাংশ ভোট কাউন্ট হয়েছে। আশা করছি শান্তিপুর্ণ ভাবে গননা শেষে ফলাফল প্রকাশ করতে পারবো।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।