শ্রীবরদীতে ইউপি নির্বাচনে সহিংসতায় প্রিজাইডিং অফিসারসহ আহত ১৬

G M Fatiul Hafiz Babu
ফরিদ আহম্মেদ রুবেল, শেরপুর, শ্রীবরদী থেকে :



ইউপি নির্বাচনের ২য় ধাপে শ্রীবরদী উপজেলার ৬টি ইউনিয়নে ৫৬টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৩১ মার্চ শ্রীবরদী উপজেলার কয়েকটি কেন্দ্রে সহিংসতায় ৩ জন প্রিজাইডিং ও নির্বাচানে দায়িত্বে থাকা ২ জন আইন-শৃংখলা বাহিনীর সদস্যসহ ১৬ আহত হয়েছে। সরেজমিনে জানা যায়- গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা শ্রীবরদী সরকারি কলেজের প্রভাষক মো. আবু ইউসুফ, কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে থাকা শ্রীবরদী সরকারি কলেজের প্রভাষক কাজী হাসানুজ্জামান ও সিংগাবরুনা ইউনিয়নের বাবেলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার আনসার ভিডিপি উন্নয়নের ব্যাংকের ম্যানেজার মো. সাইদুর রহমান খান আহত হয়। আহতদের মধ্যে শ্রীবরদী সদর ইউনিয়নের কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্যের সমর্থক মাঞ্জালিয়া গ্রামের আ. আজিজ (৬৫) কে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি অন্যান্যদেরকে শ্রীবরদী সরকারি হাসপাতালসহ বিভিন্ন জায়গায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।



ছবিতে ঃ আহত প্রিজাইডিং অফিসার কাজী হাসানুজ্জামানকে শ্রীবরদী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান