সেবা ডেস্ক: কলকাতার গিরিশ পার্কে গনেশ টকিজের কাছে নির্মাণাধীন ফ্লাইওভার ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। ধ্বংসস্তূপের নিচে আটকে আছে আরো দেড় শতাধিক মানুষ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া একথা জানায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। বিবেকানন্দ উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে একটি গাড়ির উপরে।কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার এক স্থানীয় বাসিন্দার বরাত দিয়ে জানায়, সাড়ে ১২টা নাগাদ বোমা ফাটার মতো আওয়াজ শোনা যায়। পুলিশ জানিয়েছে, ভেঙে পড়া অংশের নিচে অনেকেই আটকে থাকার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকার্য চলছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আটকে পড়াদের উদ্ধারকাজে নেমে পড়েছে দমকলকর্মীরা। ইতোমধ্যে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর চারটি ইউনিট কাজ করেছ এছাড়া কাজ করছে সেনাবাহিনী ও হাসপাতালকর্মীরা। উদ্ধারকাজে হাত লাগিয়েছে স্থানীয়রাও।
বিজ্ঞাপন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।