মুন্সীগঞ্জে ট্রাক চাপায় যুবলীগ নেতা নিহত

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  লৌহজং উপজেরায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গী।
 
রবিবার কনকসার বাজার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ করিম (২৫) উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য এবং উপজেলার বৌলতলীর মাইজগাঁও গ্রামের মৃত সাবের আলী শেখের ছেলে। আহত রাকিব খানকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লৌহজং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম শাওন জানান, বিকালে কনকসার বাজার ব্রিজের কাছে রাস্তা দিয়ে মোটরসাইকেলে মাওয়ার দিকে যাচ্ছিলেন করিম ও রাকিব। মোটরসাইকে চালাচ্ছিল রাকিব। এ সময় একটি ট্রাককে পাশ কেটে যাওয়ার সময় ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলসহ দুজন ট্রাকের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন। ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পর সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক শেখ করিমকে মৃত ঘোষণা করেন।
 
লৌহজং থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, ট্রাকটি আটকানো সম্ভব হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান