ময়মনসিংহে কৃষক হত্যায় ৯ জনের যাবজ্জীবন

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শাহজালাল নামে এক কৃষককে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।
 
রবিবার বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জহিরুল কবীর এ রায় দেন।
 
যাবজ্জীবন করাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলে- গিয়াস উদ্দিন, এমদাদুল হক, এরশাদুল হক, আকরাম হোসেন, সাইদুল, বাচ্চু, ইদ্রিস আলী, জুয়েল ও হেলাল। তাদের মধ্যে আকরাম হোসেন, সাইদুল, বাচ্চু, ইদ্রিস আলী, জুয়েল ও হেলাল পলাতক রয়েছে।
 
আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১৮ মার্চ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাটিরচর নওপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. শাহজালাল খুন হন। এ ঘটনায় নিহতের স্ত্রী নূরজাহান বাদী হয়ে ২৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানা মামলা করেন। ইতিমধ্যে দুই আসামির মৃত্যু হয়েছে। দীর্ঘ শুনানি শেষে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জহিরুল কবীর ২৩ জনের মধ্যে ৯ জনকে অভিযুক্ত করে যাবজ্জীবন করাদণ্ডের আদেশ দেন। অন্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান