রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
শ্রীবরদীতে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আবুয়ার পাড়া আই পি এম কৃষক মাঠ স্কুলে বুধবার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার শওকত আকবরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খামার বাড়ি শেরপুরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ এফ এম মোবারক আলী, আব্দুস ছাত্তার, উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান, উপ-সহকারী কৃষি অফিসার নুরুল আমীন, আই পি এম স্কুলের ছাত্র কৃষক রবিউল হাসান ও কৃষাণী রৌশনারা প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক ভাবে সহযোগিতা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাইফুল ইসলাম।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।