জামালপুরের ইসলামপুরে ১ ইউপির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন

G M Fatiul Hafiz Babu
কাফি পারভেজ জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলার ইসলামপুর সদর ইউনিয়নের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৯৪২ জন। এতে পুরুষ ভোটার ৭ হাজার ৮৪ জন এবং নারী ভোটার ৬ হাজার ৮৫৮ জন। নির্বাচনে  ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৯টি ও কক্ষ সংখ্যা ৩৮টি। প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশী ছিল। নির্বাচন চলাকালীন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান চৌধুরী শাহীন ৪,৯০৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন।

জানা যায়, ইসলামপুর সদর ইউনিয়নে একজন চেয়ারম্যান পদের জন্য লড়াই করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান চৌধুরী শাহীন (নৌকা), বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রহিদুল্লা (ধানের শীষ), আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়নাল আবেদীন (আনারস) ও জাতীয় পার্টির প্রার্থী মমতাজুর রহমান (লাঙ্গল) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়াও সাধারণ সদস্য পদে ৩২ জন এবং সংরক্ষিত ৩টি মহিলা ওয়ার্ডে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মতিউর রহমান জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় প্রতি ভোট কেন্দ্রে ১৭ জন করে পুলিশ ও আনসার সদস্য এবং র‌্যাবসহ ১ প্লাটুন বিজিবি সদস্য, ১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেন।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা দিদারে আলম মো. মাকছুদ বলেন, প্রথম ধাপের ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান চৌধুরী শাহীন নির্বাচিত হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান