ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ২২-০৩-৩০১৬ঃ
কুড়িগ্রামে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী নেতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা কার্যালয় প্রাঙ্গণে গতকাল সকাল ০৯টায় থেকে বর্ণাঢ্য র্যালী, শিশু মেলা, পুরুষ্কার বিতরণ, যাকাতের টাকা বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় ইসলামিক ফাউন্ডেশন উপ পরিচালক নূরুল আমীন আনসারী সভাপতিত্বে ও সিনিয়র ফিন্ড সুপারভাইর মোঃ নজরুল ইসলাম এর পরিচালনায় আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। বিশেষ অতিথ হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, মাওলানা ইব্রাহীম খলিল নোমানী। এছাড়া আরো বক্তব্য রাখেন জনাব আলহাহজ্ব মাওলানা আইয়ুব আলী আনছারী, আবু বক্কর সিদ্দিক ও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ডাঃ জি এম ক্যাপ্টেন প্রমূখ। উক্ত আলোচনা সভাশেষে যাকাতের ১লাখ ১হাজার টাকা ১৩জনের মাঝে বিতরণ করেন ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শ্রেষ্ট শিক্ষার্থীদের মঝে ১২০পিচ পবিত্র কুরআল শরীফ বিতরণ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।