ডিম সেদ্ধ করার সবচেয়ে ভালো উপায়

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  পানিতে ডিম দিয়ে তা সেদ্ধ করে নিলেই হয়ে যায়। কিন্তু আপনি যদি চান শুধু সেদ্ধ নয়- মানানসই সেদ্ধ, তাহলে সে জন্য রয়েছে বহু পদ্ধতি। বিশ্বখ্যাত শেফরা প্রত্যেকেই নিজস্ব পদ্ধতিতে যুৎসই উপায়ে ডিম সেদ্ধ করেন। এ লেখায় রয়েছে ডিম সেদ্ধ করার একটি ভালো উপায়। খবর ফক্স নিউজের।
 
ঠাণ্ডা নাকি গরম পানিতে ডিম দেবেন
গরম পানিতে সরাসরি ডিম দিয়ে সেদ্ধ শুরু করা ভালো হবে নাকি ঠাণ্ডা পানিতে ডিম দিয়ে তারপর চুলোর জ্বাল বাড়িয়ে সেদ্ধ করা ভালো হবে? এ প্রশ্ন অনেকেরই।
এ ক্ষেত্রে ঠাণ্ডা পানিতে ডিম সেদ্ধ করার ভালো উপায় হলো ডিমটিকে ঠাণ্ডা পানিতে দিয়ে তা প্রথমে সেদ্ধ করতে দিন। পানি ফুটে গেলে চুলোর জ্বাল কমিয়ে দিন একেবারে। এভাবে কিছুক্ষণ রেখে নামিয়ে আনুন।
তবে আপনি যদি ডিমটির খোসা সহজভাবে ছিলতে চান তাহলে গরম পানিতে তা সরাসরি দিয়ে সেদ্ধ করে নিন।
 
সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয়
আপনি যদি ডিম পছন্দনীয় উপায়ে সেদ্ধ করতে চান তাহলে সময়টি লক্ষ রাখুন। এ ক্ষেত্রে একটি চার্ট তৈরি করা হয়েছে। এ চার্ট অনুযায়ী আপনার পছন্দনীয় সেদ্ধ ডিম পাওয়া যাবে। এ ক্ষেত্রে ডিমটি সেদ্ধ করতে হবে গরম পানিতে। অর্থাৎ গরম পানিতে ডিমটি দেয়ার পর সেদ্ধ শুরু হয়ে যাবে। এরপর নিচের দেওয়া সময়ে উঠিয়ে নিলেই ডিমটি পাবেন পছন্দমতো।
 
৪ মিনিট : নরম সেদ্ধ বা আধা সেদ্ধ, চামচ দিয়ে খেতে হবে
৫ মিনিট : ফার্ম হোয়াইট ডিম সেদ্ধ করার জন্য। কিছুটা ঘন হবে।
৬ মিনিট : ডিমের কুসুম শক্ত হবে না। তবে উপাদেয় হবে।
৮ মিনিট : সামান্য নরম থাকবে কুসুম।
১০ মিনিট : কিছুটা শক্ত হবে কুসুম। তবে মাঝখানে সামান্য নরম থাকবে।
১২ মিনিট : প্রায় সম্পূর্ণ হবে ডিম সেদ্ধ। মাঝখানে কিছুটা নরম ভাব থাকবে।
১৪ মিনিট : সম্পূর্ণ হার্ড বয়েল হবে ডিম। মাঝখানে কুসুম প্রায় শুকিয়ে যাবে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান