ম্যাচে জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান মাশরাফি

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  আজ শনিবার বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। 
শুক্রবার কলকাতায় সংবাদ সম্মেলনে সামনে তাকানোর কথাই বললেন মাশরাফি বিন মর্তুজা, ‘দলের সবাই শোকার্ত। কিন্তু কেউ কাউকে দোষ দিচ্ছি না। কিন্তু মেনেও (হার) নিতে পারছে না। মানসিকভাবে ফিরে আসা আসলে কঠিন। তবে খেলোয়াড় হিসেবে এখানেই পড়ে থাকা ঠিক হবে না। এই হার নিয়ে চিন্তা করে কোনো লাভও নেই। বাংলাদেশের ক্রিকেট ম্যাচ এখানেই থেমে থাকবে না। নিশ্চয় সামনে আরও ভালো কিছু আছে। এখন ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’ এমন পরাজয়ে দর্শকের সমর্থন খুব জরুরি। সামনে এগোতে সেই সমর্থন চাইছেন মাশরাফি, ‘সবাই হতাশ। এমন না যে এর আগে আমরা হারিনি। বাংলাদেশের দর্শকেরা আমাদের পাশে আছে, সামনেও থাকবে। সবাই বাসায় কথা বলেছে। সবাই ভেঙে পড়েছে। আমরা চেষ্টা করব পরের ম্যাচে সেরা খেলাটা খেলার। আশা করি সামনে আরও ভালো কিছু হবে।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান