সেবা ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে তাকে হাসপাতালে দেখতে যান।
রাজধানীর বারডেম হাতপাতালে গত বুধবার তরিকুল ইসলামকে ভর্তি করা হয়।
মির্জা ফখরুল বিএনপির ষষ্ঠ কাউন্সিলকে সামনে রেখে তরিকুল ইসলামের সঙ্গে দলীয় গঠণতন্ত্র সংশোধনী অগ্রগতি সম্পর্কেও আলোচনা করেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।