যশোরে শিবির অফিসে গোপন সুড়ঙ্গ, ১০টি বোমাসহ আটক ১১

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  যশোরে শিবির অফিসের নির্মাণাধীন ভবনের মাটির নিচে গোপন সুড়ঙ্গের সন্ধান পেয়েছে পুলিশ। সুড়ঙ্গটি ৩৮ ফুট লম্বা ও ১১ ফুট চওড়া। ৮ ফুট গভীরের এই সুড়ঙ্গে অভিযান চালিয়ে পুলিশ ১০টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই উদ্ধার করে। এখান থেকে ১১ জনকে আটক করা হয়। এদের মধ্যে নির্মাণ শ্রমিকও রয়েছে। তারা শিবিরের সঙ্গে যুক্ত কিনা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
 
বৃহস্পতিবার দুপুরে যশোর সদর উপজেলার জামায়াত অধ্যুষিত বসুন্দিয়া বাজার মোড়ের শিবির অফিসে এ অভিযান শুরু হয়। অভিযান শেষ হতে রাত পার হয়ে যাবে বলে সাংবাদিকদের জানান কোতোয়ালী থানার ওসি। আটককৃতরা হলেন যশোর সদরের বসুন্দিয়া এলাকার শিবিরকর্মী বিল্লাল হোসেন ও নুরুজ্জামান, স্থানীয় মমতাজ বেকারির মালিক টিটো, কেফায়েতনগর গ্রামের বাদশা, আলামিন ও নাম না জানা আরো ছয় জন।
 
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, বসুন্দিয়ার ভৈরব নদের পাড়ে বসুন্দিয়া ইউনিয়ন ছাত্র শিবিরের অফিসের মধ্যে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। জামায়াত-শিবির বড় ধরনের নাশকতা পরিকল্পনার উদ্দেশ্যে ওই ভবনের নিচে গোপন ঘর তৈরি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ওই আস্তানায় অভিযান চালিয়ে প্রথমে বিল্লাল ও নুরুজ্জামান নামে দুই শিবির কর্মীকে আটক করা হয়। পরে স্থানীয় মমতাজ বেকারির মালিক টিটো, কেফায়েতনগর গ্রামের বাদশা, আলামিনসহ ১১ জনকে আটক করা হয়। সেখান থেকে ১১টি বোমা ও তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান