সেবা ডেস্ক:
DSMF জামালপুর অফিসে গত শুক্রবার দৈনিক ডেসটিনির নব নিযুক্ত সাংবাদিক, বিজ্ঞাপন এজেন্টদের নিয়ে মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ডিএসএমএফ সেন্ট্রাল লিডার ও ঢাকা বিভাগীয় প্রধান জনাব মোঃ আরিফুর রহমান পরশ এতে মূল আলোচনা উপস্থাপন করেন। দৈনিক ডেসটিনির নতুন উদ্যমে আত্ম প্রকাশে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট জামালপুর জেলার সকলকে তিনি ধন্যবাদ জানান।
নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও দৈনিক ডেসটিনির অগ্রযাত্রার সঙ্গে সম্পৃক্ত থেকে সত্যের পথে লিখে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিক বৃন্দ। দীর্ঘ সময় দৈনিক ডেসটিনির সম্পাদক জনাব মোঃ রফিকুল আমীন কারারুদ্ধ থাকায় উপস্থিত সকলেই ক্ষোভ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে মোঃ রফিকুল আমীন এর নিঃশর্ত মুক্তির দাবী জানান। পত্রিকাটির জামালপুর জেলার পাঠক ও শুভানুধ্যায়ীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।