বাঁশখালীতে আগ্নেয়াস্ত্রসহ শিবিরকর্মী গ্রেফতার

Unknown
সেবা ডেস্ক:  চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্র ও গুলিসহ মো. রিপন (২৭) নামে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
রবিবার ভোরে উপজেলার পূর্ব চাম্বলের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় রিপন ওই এলাকার মৌলভী মো. জাহাঙ্গীরের ছেলে।
 
বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণার পর শীলপাড়ায় হামলা চালিয়ে দয়ালহরি শীল নামে এক বৃদ্ধকে হত্যা, বাঁশখালী থানায় হামলা ও আদালতে অগ্নিসংযোগসহ নাশকতার আটটি মামলা আছে রিপনের বিরুদ্ধে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপনকে গ্রেফতার করা হয়। রিপনের কাছ থেকে একটি দেশি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান