রংপুর বিভাগের ৮ জেলায় গ্যাসের দাবীতে কুড়িগ্রামে রংপুর বিভাগ সমিতির মানববন্ধন

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:  ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ তারিখ-২১.০৩.১৬ইং

রংপুর বিভাগের ৮ জেলায় গ্যাসের দাবীতে মানববন্ধন করেছে বৃহত্তর রংপুর বিভাগ সমিতি ঢাকা।

সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে রংপুর বিভাগের ৮ জেলায় প্রাকৃতিক গ্যাসের দাবীতে এ মানববন্ধন কমর্সূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসের, সহ-সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম, প্রফেসর হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা শামসুল হক প্রমুখ।

বক্তারা বলেন, এ বিভাগে কৃষি, প্রাকৃতিক ও খনিজ সম্পদ রয়েছে। তাই এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গ্যাস সরবরাহ জরুরী। পাশাপাশি উত্তরের জনপদ কুড়িগ্রামকে এগিয়ে নিতে যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে কুড়িগ্রাম থেকে ঢাকা আন্তনগর ট্রেন সার্ভিস চালু ও একটি পুর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী জানান তারা।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান