কাফি পারভেজ জামালপুর প্রতিনিধি:
জামালপুর শহরের পশ্চিম নয়াপাড়ায় সোমবার দুপুরে কাকণ আক্তার (২৮) নামের এক গৃহিনী নিজ রুমে সিলিং ফ্যানের সাথে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
সদর থানা পুলিশের এস আই জয়নাল আবেদিন জানান, শহরের পশ্চিম নয়াপাড়ায় নিহতের বড় ছেলে তৌফিককে (৫) ঘর থেকে বের করে দিয়ে কাকন আক্তার ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে শিশু তৌফিক পাশের ফ্ল্যাটের বাড়ির মালিকের কাজের মহিলা আমেনা বেগমকে ঘটনা জানায়। শিশু তৌফিকের দেয়া খবর পেয়ে ঘরের দরজায় অনেক ধাক্কা দিলেও খুলে না, তখন ডাকা ডাকি করলে আশপাশের লোকজন এসে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখে কাকন আক্তারের ঝুলন্ত লাশ। এলাকার লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নিহত কাকনের স্বামী সোহেল মিয়া গাজীপুরে সেনা বাহিনীতে চাকরি করেন। মৃত্যুকালে তৌফিক (৫) ও তাহিয়া (৩) নামে দুটি অবুঝ শিশু সন্তান রেখে যায়।
আশে পাশের লোকজন জানান, দীর্ঘ দিন থেকে তার মাথায় তীব্র সমস্যা ছিল, জীবিত থাকা অবস্থায় মাঝে মাঝে অচেতন হয়ে পড়তো। প্রচুর মাথার যন্ত্রনায় আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। মৃত্যুর খবর পেয়ে গ্রামের বাড়ি মাদারগঞ্জ থেকে নিহতের বাবা মাসহ দুই পরিবারে সকল সদস্য এসেছেন।
জামালপুর সদর থানার ওসি আবদুল আওয়াল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।