ছোটগল্প লেখায় হাত দিচ্ছেন সানি লিওন

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ছিলেন পর্নস্টার, এখন বলিউডের নায়িকা। শিগগিরই ছোটগল্প লেখায় হাত দিচ্ছেন সানি লিওন। আর এ কথা জানিয়েছেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার।
 
ড্যানিয়েল ওয়েবারের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বই আকারে বের করার জন্য ১২ থেকে ১৫টি ছোটগল্প লিখতে যাচ্ছেন ‘বেবিডল’।
 
সূত্র জানিয়েছে, ভারতের একটি প্রকাশনা সংস্থা প্রতি বছরই নানা ক্ষেত্রের মানুষদের লেখা ইন্টারনেটে প্রকাশ করে। এই বছর সেই তালিকায় সানি লিওনের নাম যুক্ত করতে চাইছে তারা। সেজন্য তাকে (সানিকে) ১২ থেকে ১৫টি গল্পের বিষয়ও বেঁধে দিয়েছে তারা। দুই হাজার শব্দের মধ্যে এই গল্পগুলি লিখতে হবে।
 
এদিকে, সাংবাদিকরা সানিকে আত্মজীবনী লেখার ব্যাপারে প্রশ্ন করলে তিনি জানান, আগে শেষ কয়েক বছরে তাকে নিয়ে প্রকাশিত যাবতীয় বিতর্কিত সংবাদ এক জায়গায় জড় করবেন তিনি। তারপরে একে একে সেই সব কিছুর উত্তরে লিখতে থাকবেন, তাহলে নিশ্চয়ই আত্মজীবনী লেখা হয়ে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান