পুরাতন ল্যাপটপের বিনিময়ে নতুন ল্যাপটপ!

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  পুরাতন ল্যাপটপের বিনিময়ে যে কোন  ব্র্যান্ডের নতুন ল্যাপটপ দেওয়ার ঘোষণা দিয়েছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড। বাংলাদেশে এমন ঘোষণা এটাই প্রথম।
 
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞতিতে একথা জানায় তারা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে 'স্বাধীন অফার' নামের এই অফারটি ৭ মার্চ থেকে চলবে ২৬ মার্চ পর্যন্ত।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সচল যেকোন পুরাতন ল্যাপটপ জমা দিয়ে স্টকে থাকা নতুন ল্যাপটপ নেওয়া যাবে। সিস্টেমআই টেকনোলজিসের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে নতুন ল্যাপটপের তালিকা থেকে পছন্দ করতে পারবেন।
 
পুরাতন ল্যাপটপের কন্ডিশন অনুযায়ী মূল্য নির্ধারণ করে নতুন ল্যাপটপের মূল্যের সাথে সমন্বয় করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান