
সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই গৃহবধূ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত পূর্ণিমা হাসপাতালে সাংবাদিকদের জানান, উত্তর বাড্ডার ১০৮/১ বাসার নিচতলায় তারা ভাড়া থাকেন। পূর্ণিমা শাহজাহানপুরে একটি হোটেলে সিকিউরিটি ইনচার্জ হিসেবে চাকরি করতেন। চাকরি করা অবস্থায় কয়েক বছর আগে মিজানুরকে বিয়ে করেন। তখন মিজানুর রহমান বেকার ছিলেন। বর্তমানে তিনি প্রাইভেটকার চালান। এই চাকরি পাওয়ার পর সে পূর্ণিমাকে চাকরি ছেড়ে দেয়ার কথা বলেন। চাকরি না ছাড়ার কারণে তিনি তাকে সন্দেহ করেন। তার স্বামী তাকে প্রায় অভিযোগ করে বলেন, তার সঙ্গে কারো সম্পর্ক আছে। এ নিয়ে তাদের মাঝে মধ্যেই ঝগড়া হয়েছে। সোমবার সকালে রান্না ঘরে তাকে একা পেয়ে গরম পানি ঢেলে দিয়ে পালিয়ে যায় মিজানুর। পরে পূর্ণিমার মা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থশঙ্কর পাল জানান, পূর্ণিমার শরীর ৩০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি বার্ন ইউনিটে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত।
