বিমা মেলা শুরু বুধবার

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  দেশে প্রথমবারের মতো বিমা মেলা শুরু হচ্ছে বুধবার। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) আয়োজনে এই মেলা চলবে ২৫ মার্চ পর্যন্ত। সোমবার ম‌তি‌ঝি‌লে আইডিআরএর সভাকক্ষে এক সংবাদ সম্মেল‌নে এই তথ্য জানানো হয়।
 
সংবাদ স‌ম্মেল‌নে মেলা আ‌য়োজক ক‌মি‌টির আহ্বায়ক ও আই‌ডিআর সদস্য মো. কুদ্দুস খান জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসহ মোট ৫০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
 
এসময় আরো জানা‌নো হয়, মেলায় আইডিআরএ, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ), বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমি ও স্কয়ারের একটি মেডিকেল স্টল থাকবে। মেলা প্রতিদিন সকাল ১০ থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
 
সংবাদ স‌ম্মেল‌নে আই‌ডিআরএর চেয়ারম্যান শেফাক আহ‌মেদ, অ্যাকচুয়ারি, প্র‌তিষ্ঠান‌টির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছিলেন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান