গর্ভপাত করালে অবশ্যই নারীদের শাস্তি দেওয়া উচিত: ট্রাম্প

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  গর্ভপাত করালে নারীদের শাস্তি দেয়া উচিত, এমন মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করার সঙ্গে সঙ্গে এমনকি রিপাবলিকান দলের ভেতরেই বিরূপ প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে কয়েক ঘণ্টা পরে নিজের বক্তব্য থেকে সরে আসেন ট্রাম্প। এর পরিবর্তে এখন ট্রাম্প বলেন, গর্ভপাত করাতে সাহায্য করেন যেসব চিকিৎসক তাদের শাস্তি দেয়া উচিত। এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রশ্নোত্তরের এক পর্যায়ে অনুষ্ঠানের উপস্থাপক ট্রাম্পকে জিজ্ঞেস করেন, গর্ভপাতের জন্য শাস্তি দেয়ার বিষয়টি কি আপনি বিশ্বাস করেন? জবাবে ট্রাম্প বলেন, এজন্য অবশ্যই নারীদের শাস্তি দেয়া উচিত। ট্রাম্পের ওই মন্তব্যের সমালোচনা করেছেন রিপাবলিকান দলের আরেক গভর্নর জন কেইসেক। তিনি বলেন, ধর্ষণ, পরিবারের সদস্যদের দ্বারা নিপীড়নের শিকার বা অন্য কোন অপরাধে নারী-পুরুষ যে কারো শাস্তি হতে পারে। কিন্তু গর্ভপাতের জন্য কোন নারীকে শাস্তি দেবার কথা ভাবাও যায় না। ১৯৭৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে গর্ভপাত বৈধ। প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য প্রচারনার শুরু থেকেই বিতর্কিত মন্তব্যের জন্য খ্যাতি পান ডোনাল্ড ট্রাম্প।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান