বেড়েছে ডিম, আলু ও চিনির দাম

Unknown
সেবা ডেস্ক:  হঠাত্ করেই রাজধানীর বাজারে বেড়েছে ডিমের দাম। প্রতি হালি ফার্মের লাল ডিম ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৪ টাকায়। অথচ একদিন আগেও বিক্রি হয়েছে ৩২ টাকায়। বেড়েছে আলুর দাম। এছাড়া বাড়তির দিকে চিনির দর।
 
শুক্রবার রাজধানীর কাওরান বাজার ও নিউমার্কেটসহ কয়েকটি বাজারে সরেজমিনে খোঁজ নিয়ে বিভিন্ন নিত্যপণ্যের দামের এ চিত্র পাওয়া যায়।
 
ডিমের দর বৃদ্ধি প্রসঙ্গে কাওরানবাজারের ডিম ব্যবসায়ী বেলায়েত হোসেন বলেছেন, বৃষ্টি ও গরমের কারণে বাজারে ডিমের সরবরাহ কমেছে। উত্পাদনকারিরা ডিম নষ্ট হওয়ার ভয়ে উত্পাদন কিছুটা কমিয়েছেন। এজন্য দাম বেড়েছে। তবে দেশি মুরগী ও হাঁসের ডিমের দাম বাড়েনি। প্রতি হালি মুরগি ও হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।
 
এদিকে কিছুটা বাড়তির দিকে চিনির দর। আজ বাজারে মানভেদে প্রতি কেজি চিনি বিক্রি হয় ৫০ থেকে ৫৪ টাকায়। যা আগের সপ্তাহে ছিল ৪৮ থেকে ৫২ টাকা। চিনির এই বাড়তি দর সরকারের বিপনন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি)’র হিসেবেও দেখানো হয়েছে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী জানান, বর্তমানে চিনির দাম বাড়ার কোনো কারণ নেই। কিন্তু আর মাত্র দুই মাস পর রমজান শুরু হচ্ছে। তাই আগে থেকেই এক শ্রেণির ব্যবসায়ী দাম বাড়ানোর পায়তারা করছে।
 
বেড়েছে আলুর দরও। বাজারে আলুর কেজি বিক্রি হয় ১৬ থেকে ২০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১৪ থেকে ১৭ টাকা। তবে অন্যান্য সবজির দাম গত সপ্তাহের তুলনায় মোটামুটি স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি বেগুন মানভেদে ৫০ থেকে ৫৫ টাকা, পটল ৩৫ থেকে ৪০ টাকা, ঢেঁড়স ৪৫ থেকে ৫০ টাকা, ঝিঙ্গা ৪৫ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৩৫ থেকে ৪০ টাকা, বরবটি ৫৫ থেকে ৬০ টাকা, শিম ৪০ টাকা, টমেটো ৩৫ থেকে ৪০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা মরিচ ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান