না ফেরার দেশে শহীদুল ইসলাম খোকন

Unknown
সেবা ডেস্ক: চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন নন্দিত চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন। রাজধানীর উত্তরার আধুনিক হাসপাতালে সোমবার (৪ এপ্রিল) সকাল সোয়া ৮টায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। এখানেই দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। এ খবর জানান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার।

গুলজার বলেন, ‘খোকন ভাই চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ছিলেন। তার দেখানো পথেই হাঁটছি আমরা। এই গুণী মানুষটি অনেক দিন থেকেই অসুস্থ ছিলেন। খোকন ভাইয়ের মরদেহ আজ বাদ যোহর এফডিসিতে আনা হবে। তার দীর্ঘ দিনের প্রিয় কর্মস্থলে জানাজা হবে।’

দীর্ঘদিন ধরে মুখগহ্বরের ‘মটর নিউরো ডিজিস’ (এএলএস)-এ আক্রান্ত ছিলেন খোকন। গত বছর ১০ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছিলেন তিনি।

আমেরিকার ‘বেলভিউ হসপিটাল’-এর চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগের কোনো চিকিৎসা নেই। অক্টোবরের শেষের দিকে তিনি দেশে ফিরে আসেন। এরপর উত্তরার আধুনিক হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন বেশ কিছু দিন।
১৯৭৪ সালে মাসুদ পারভেজ পরিচালিত ‘দস্যু বনহুর’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন শহীদুল ইসলাম খোকন। ১৯৮৫ সালে ‘রক্তের বন্দী’ ছবির মাধ্যমে মূল পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে। এ পর্যন্ত প্রায় ৪০টি ছবি পরিচালনা করেছেন তিনি।

শহিদুল ইসলাম খোকন পরিচালিত উল্লেখ্যযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— ‘ঘাতক’, ‘পালাবি কোথায়’, ‘লাল সবুজ’, ‘ম্যাডাম ফুলি’, ‘ভণ্ড’ ইত্যাদি। তার প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘রক্তের বন্দি’।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান