পরিবারের সদস্যদের জন্য গাড়ি কিনেছেন মুস্তাফিজ

Unknown
সেবা ডেস্ক:  টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরে এসেছেন বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য বোলার মুস্তাফিজুর রহমান। দেশে ফিরেই তিনি সাতক্ষীরায় নিজের গ্রামের বাড়িতে গেছেন। বাড়িতে নিয়ে নতুন একটি প্রাইভেট কারও কিনেছেন তার পরিবারের সদস্যদের জন্য।
পরিবারের জন্য নতুন প্রাইভেটকার কেনায় দারুণ খুশি হয়েছেন মুস্তাফিজের পিতা আবুল কাশেম। প্রায় সময় মুস্তাফিজের বাবা নতুন এই প্রাইভেট কারটিতে চড়ে বিভিন্ন স্থানে যাতায়াত করছেন। ছেলের এমন উপহারে দারুণ খুশি বাবা আবুল কাশেম।
পরিবারের জন্য মুস্তাফিজের গাড়ী কেনা প্রসঙ্গে বাঁহাতি পেসারের গর্বিত পিতা আবুল কাশেম বলেন, ‘ছেলে ভালো কিছু করলে সব সময় আমার খুব ভালো লাগে। আমি দোয়া করি মুস্তাফিজ যেন সামনের ম্যাচগুলোতে আরো ভালো করে। একই সঙ্গে ও (মুস্তাফিজ) ভালো খেলে দেশের জন্য আরো বড় সুনাম বয়ে আনতে সক্ষম হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান