শ্রীবরদীতে নৌকা প্রতিকে কাজ না করায় পদ হারালেন দুই নেতা

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক: 
ফরিদ আহম্মেদ রুবেল শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ঃ

শেরপুরের শ্রীবরদী উপজেলার ১নং সিংগাবরুনা ইউনিয়ন আ’লীগের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক খালেদ হাসান হিপুলকে নৌকা প্রতিকে কাজ না করায় দল থেকে অব্যহতি প্রদান করেছে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিংগাবরুনা ইউনিয়নে আ’লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে নির্বাচনের কোন প্রকার কার্যক্রম না করে ধানের শীষ প্রার্থীর পক্ষে কাজ করেন দলের ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। এব্যাপারে সিংগাবরুনা ইউনিয়ন থেকে এ দু নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া যায়। বিষয়টি শেরপুর জেলা আ’লীগের সভাপতি ও  জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক এডভোকেট জন্দন কুমার পালের সাথে আলোচনা করলে তাদের সিদ্ধান্ত ও নির্দেশ মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ সিংগাবরুনা ইউনিয়ন শাখা হতে দু’ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। এ প্রসঙ্গে সিংগাবরুনা ইউনিয়ন আ’লীগের সভাপতি রুহুল আমিনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কোন কাগজ পায়নি। তবে লোকের মুখে মুখে শুনেছি। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন বলেন, নৌকা প্রতিকে নির্বাচন না করায় তাদেরকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান