ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলা ১নং সিংগাবরুনা ইউনিয়নের বাংলাদেশ আ’ লীগ ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে সাংগঠনিক নিয়ম বহির্ভূতভাবে অব্যাহতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, ৩১ মার্চ ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে কাজ না করার জন্য তাদেরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরজমিনে ১নং সিংগাবরুনা ইউনিয়নের ভোটারদের সাথে কথা বলে জানা যায় ১নং সিংগাবরুনা ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আ’লীগের একাংশ নৌকা প্রতিকের পক্ষে বিরামহীনভাবে কাজ করলেও বেশি অংশ নেতা-কর্মীদের কাছে নৌকা প্রতিকের প্রার্থীর বিপক্ষে বিগত দিনগুলোতে বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সিংগাবরুনা ইউনিয়নের তৃণমূল নেতাকর্মী বলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের স্বেচ্ছাচারিতার কারণে দ্বিতীয় দফায় ১নং সিংগাবরুনা ইউপি নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সামান্য ভোটের ব্যবধানে হেরেছে। তৃণমূল আওয়ামী নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে স্বজনপ্রীতি ও মোটা অংকের অর্থের বিনিময়ে প্রার্থী নির্বাচন করা হয় বলে অত্র ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন। শুধু তায় নয়, নৌকা প্রতিকের প্রার্থীর প্রস্তাবকারী ও সমর্থনকারী সক্রিয়ভাবে জামায়াত ও বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা যায় এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীরা কাজ না করায় পরাজয় বরণ করতে হয় নৌকা প্রতিকের প্রার্থী মো. ফখরুজ্জামানকে। ইতিপুর্বে সংসদ নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করার সুবাদে ইউপি নির্বাচনে এর প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন আ’লীগ তৃণমূল নেতাকর্মীরা। এছাড়াও নৌকা প্রার্থী ভোটারদের সাথে সম্পৃক্ততা নেই বলে জানা যায়। অত্র ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের অব্যাহতির বিষয়টি এলাকার কেউ মেনে নিতে পারছেন না। নেতাকর্মীরা বলেন, ১নং সিংগাবরুনা ইউনিয়নের সভাপতি ও সাধারণকে রাজনৈতিক, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং হয়রানি করার জন্যই অবৈধ্যভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা অত্র ইউনিয়নের আ’লীগের নেতাকর্মীরা বিষয়টি সুরাহার জন্য জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে মো. রুহল আমীন ও মো. খালেদ হাসান হিপুলকে সভাপতি-সাধারণ সম্পাদকের পদে বহাল রাখার জন্য অনুরোধ করছি।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।