সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে চতুর্থ দফায় ৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭ টি ইউনিয়নের মধ্যে ৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন ৫ টি হলো- সাধুরপাড়া, মেরুরচর , বগারচর , ধানুয়া কামালপুর ও নিলক্ষিয়া ইউনিয়ন।
সীমানা জটিলতা সমস্যার কারণে বাট্টাজোড় ও বকশীগঞ্জ ইউনিয়নের নির্বাচন হচ্ছে না।
নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ , বিএনপি ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। নিয়মিত গণসংযোগ করে ভোটারদের মন জয়করার চেষ্টা করে যাচ্ছেন।
নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নির্বাচনী ইউনিয়ন গুলোতে। ৫ টি ইউনিয়নে দলীয় প্রার্থী সহ প্রায় অর্ধশত প্রার্থী মাঠে নেমেছেন।
বিএনপি ও জাতীয় পার্টি প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী চূড়ান্ত করেছে। এ দু’দলে বিদ্রোহী প্রার্থী না থাকলেও হ-য-ব-র-ল অবস'ায় রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবুও তারা ৫ টি ইউনিয়নে একক প্রার্থী চূড়ান্ত করেছে।
তবে এটা নিশ্চিত যে প্রতিটি ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকছে। প্রার্থী বাছাইয়ে ত্রুটির কারণে বিদ্রোহী প্রার্থী হবে বলে মনে করে তৃণমূল আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় জানান, আমরা উপজেলা থেকে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে কেন্দ্র পাঠিয়েছি ।
মূলত তারাই চূড়ান্ত প্রার্থী
আওয়ামী লীগের একক প্রার্থী যারাঃ-
সাধুরপাড়া ইউনিয়নে ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু, নিলক্ষিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সাত্তার, বগারচর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ধানুয়া কামালপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান যুবায়ের হিটলার ও মেরুরচর ইউনিয়নে জাহিদুল ইসলাম জিহাদ।
উপজেলা বিএনপির সভাপতি আবদুর রউফ তালুকদার জানান, আমরাও আমাদের প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠিয়েছি। বিএনপিতে কোন বিদ্রোহ প্রার্থী নেই বলে তিনি যোগ করেন।
বিএনপির একক প্রার্থী যারা ঃ-
সাধুরপাড়া ইউনিয়নে উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান লেবু, বগারচর ইউনিয়নে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মেরুরচর ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক রাশিদুল আল আমিন রঞ্জু। প্রার্থী না থাকায় ধানুয়া কামালপুর ও নিলক্ষিয়া ইউনিয়নে দলীয় প্রার্থী দেওয়া সম্ভব হয়নি বিএনপির।
উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক একেএম হামিদুল্লাহ জানান, আমরা নির্বাচনে জয়ী হতে একক প্রার্থী দিয়েছি।
জাতীয় পার্টির একক প্রার্থী যারাঃ-
সাধুরপাড়া ইউনিয়নে মোহাম্মদ আলী জিন্নাহ, মেরুরচর ইউনিয়নে উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক খোকন আকন্দ, নিলক্ষিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান হবি ও ধানুয়া কামালপুর ইউনিয়নে মো. মজনু মিয়া ও বগারচর ইউনিয়নে আহমদ উল্লাহ ।
বিএনপি ও জাতীয় পার্টি একক প্রার্থী দিলেও আওয়ামী লীগে বিদ্রোহের আশঙ্কা করা হচ্ছে। এরমধ্যে মেরুরচর ইউনিয়নে অপরিচিত একজনকে দলীয় প্রার্থী করায় ক্ষোভ দেখা দিয়েছে আওয়ামী লীগের মধ্যেই।
দলীয় ভাবে যাকেই প্রার্থী করা হোক না কেন ভোটারদের কাছে হিসাব তার উল্টো । ভোটারদের দাবি যারা আমাদের পাশে থাকবে দলমত নির্বিশেষে তাকেই চেয়ারে বসানো হবে।