সুপ্রিম কোর্টে মোটরসাইকেল চোর আটক, গণধোলাই

Unknown
সেবা ডেস্ক:  দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মোটরসাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে মিরাজ হোসেন (৩৫)। রোববার বেলা ১২টার দিকে হুমায়ুন কবির নামের একজন আইনজীবীর সহকারীর মোটর সাইকেল চুরি করার সময় মিরাজ আটক হন। ডিসকভারি-১২০ ব্র্যান্ডের মোটরসাইকেলটি চুরির সময় তিনি ধরা পড়েন। পরে সুপ্রিম কোর্ট বারের অফিসের সামনে গণধোলাইয়ের শিকার হন চোর মিরাজ। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। চোর মিরাজ তার বাবার নাম কলম আকন্দ বলে জানান। মাদারীপুরের শিবচরের আকন্দপুর গ্রামের বাসিন্দা বলেও তিনি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান