সেবা ডেস্ক: বলিউড সুপারষ্টার অমিতাভ বচ্চনের সাফল্যের কোনো বাকি নেই হয়তো। শুধু উপমহাদেশেই তার জনপ্রিয়তা নেই। পুরোবিশ্বে সিনেমা প্রেমীদের কাছে তার জনপ্রিয়তার ঘাটতি নেই। এবার অভিনেতা থেকে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তিনি। ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দেখা যেতে পারে বলিউডের সুপারষ্টার অমিতাভ বচ্চনকে। কারণ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই যে রাষ্ট্রপতি হিসেবে প্রথম পছন্দ এই তারকা অভিনেতাকে! বিহারের এক জনসভায় অমিতাভকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান দাবি করে মোদী বলেছিলেন যে, যদি অমিতাভ বচ্চনের মতো একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেশের রাষ্ট্রপতি হন, তবে তা দেশের জন্য খুবই গর্বের বিষয়। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তিনি অনেকদূর সাফল্য ছুঁয়েছেন। তাই তিনি রাষ্ট্রপতি হলে দেশের নাম আরও উজ্জ্বল হবে। তাছাড়া মোদীরও ব্যক্তিগতভাবে অমিতাভ বচ্চনকেই নাকি ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে প্রথম পছন্দ! এমনটা জানিয়েই খবর প্রকাশ করেছে ভারতে গণমাধ্যমগুলো।
বিজ্ঞাপন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।