জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সারমারা উপস্বাস'্য কেন্দ্রের জমি দিন দিন বেদখল হয়ে যাচ্ছে। জমি দখল করে নির্মাণ করা হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান । যতই দখল হচ্ছে ততই সংকুচিত হচ্ছে সরকারি এ প্রতিষ্ঠানের জমি।
অন্যদিকে সঠিক তদারকি না থাকায় মাদকের অভয়ারন্য ও অঘোষিত গণশৌচাগারে পরিণত হয়েছে সরকারি প্রতিষ্ঠানের এ জায়গাটি।
খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা বাজারে ১৯৭৬ সালে ১ একর জমি অধিগ্রহণ করা হয়। জমি অধিগ্রহণের পর এখানে নির্মাণ করা হয় সারমারা উপস্বাস'্য কেন্দ্র।
২০০০ সালের পর থেকে ক্রমেই বেদখল হয়ে যাচ্ছে এই উপ-স্বাসে'্যর জমি। সরকারি জমি দখল করে তোলা হচ্ছে অবৈধ স'াপনা ।
স'ানীয় প্রভাবশালী মহল দখল করে স'াপনা তোলার কাজ করে আসছে। এখনও অব্যাহত রয়েছে দখল কাজ। এদিকে দীর্ঘদিনেও উপ-স্বাস'্য কেন্দ্রের নামে জমিটি নামজারি না হওয়ায় সঠিক পদক্ষেপ নিতে পারছে না বলে জানান উপজেলা স্বাস'্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ।
ওই উপস্বাস'্য কেন্দ্রের জমি দখল করে স'াপন করা হয়েছে প্রায় ২০ টি দোকান।
স'ানীয়দের অভিযোগ , সারমারা এলাকার প্রভাবশালীরা রাতারাতি হাসপাতালের জমি বেদখল করে স'াপনা নির্মাণ করলেও দেখার যেন কেউ নেই।
সচেতন মহলের দাবি রাত হলেই উপ-স্বাস'্য কেন্দ্রের পরিত্যক্ত আবাসিক ভবনে মাদক সেবীদের আনাগোনা বেড়ে যায়। মাদক সেবীদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করা হচ্ছে এই হাসপাতালটিকে।
অপরদিকে মেডিকেল অফিসার, মেডিকেল ফার্মাসিষ্ট না থাকায় যেমন জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তেমনি সঠিক তদারকির অভাবে হাসপাতালের দেয়াল ঘেষে অঘোষিত গণশৌচাগারে পরিণত হয়েছে ।
এব্যাপারে উপজেলা স্বাস'্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিবরুল বারী জানান, সারমারা উপ-স্বাস'্য কেন্দ্রের জমি বেদখলের বিষয়টি গত বছর জেলা সিভিল সার্জন কে লিখিত ভাবে জানানো হয়েছে। তবে জমিটি নামজারি করতে না পারায় শক্তভাবে ব্যবস'া নেয়া যাচ্ছে না।
অবিলম্বে সরকারি এ প্রতিষ্ঠানের জমি অবৈধ দখলদারদের দখল থেকে মুক্ত করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান জানান, অবৈধ দখল ও নামজারি না হওয়ার বিষয়টি আমাকে জানানো হয় নি। জানালে ব্যবস'া নেয়া হবে।
