সেবা ডেস্ক: ভারতীয় সংবাদমাধ্যম ‘স্পোর্টসকিড়া’ ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে সেরা ১০ জন বোলারের একটি তালিকা তৈরি করেছে। যেখানে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন।স্পোর্টসকিড়ার এ তালিকার শীর্ষস্থানটি অধিকার করেছে ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় আরেক ভারতীয় রবিন্দ্র জাদেজা, চতুর্থ দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির, পঞ্চম অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক, ষষ্ঠ শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ। এছাড়াও পরের স্থানগুলোতে রয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ও ডেল স্টেইন এবং নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও স্টিভেন ফিন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অফিসিয়াল র্যাঙ্কিং অনুযায়ী সাকিব বর্তমানে ওয়ানডের বোলিং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। অন্য দুই সংস্করণ টেস্ট ও টি২০-তে রয়েছেন ১৭তম ও ১৫তম স্থানে। তবে টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে ও ওয়ানডে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষস্থানে রয়েছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে সাকিব সর্বপ্রথম ২০০৯ সালে প্রথমবারের মতো ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষস্থান অধিকার করেন।