শাহজালালে তিনদফায় দেড় কোটি টাকার স্বর্ণ ও সিগারেট উদ্ধার

Seba Hot News
শাহজালালে তিনদফায় দেড় কোটি টাকার স্বর্ণ ও সিগারেট উদ্ধার সেবা ডেস্ক:   রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬টি স্বর্ণের বার ও ১৬০ কার্টন অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস প্রিভেনটিভ টিম। আজ শুক্রবার ভোরে এসব স্বর্ণের বার ও সিগারেট জব্দ করা হয়।
ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম হিল্লোল জানান, শুক্রবার ভোর ৫টায় মালয়েশিয়া থেকে আসা বিজি ০৮৭ ফ্লাইট থেকে ১৬০ কার্টন ব্লাক ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। পরে একই ফ্লাইটে আসা ২ যাত্রীর কাছ ৬টি স্বর্ণের বার (প্রতিটি বার ১১৬ গ্রাম ওজন) জব্দ ও তাদের আটক করা হয়। এরপর ৫টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের (কিউআর ৬৩৪) ফ্লাইট থেকে ৪৭০ কার্টন সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত এসব সিগারেট ও স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে তিনি জানান।
এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের এক হাজার ৫৬৬ কার্টন অবৈধ সিগারেট জব্দ করে ঢাকা কাস্টমস প্রিভেনটিভ টিম। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় এসব সিগারেট জব্দ করা হয়। তবে ঘটনায় কেউ আটক হয়নি। রাত ১টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এসব সিগারেট আসে। রাত আড়াইটার দিকে পণ্য বেল্ট থেকে প্রিভেনটিভ টিম তা জব্দ করে। পণ্য বেল্টের ওপর প্রায় ৩২টি ছোট-বড় ব্যাগে ভর্তি ছিল এক হাজার ৫৬৬ কার্টন (তিন লাখ ১৩ হাজার দুই শ স্টিক) সিগারেট। এসব সিগারেট বেনসন হ্যাজেজ, ইজি ও ডানহিল ব্র্যান্ডের।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান