বিএসএফের কাবাডি দল বাংলাদেশে

Seba Hot News
সেবা ডেস্ক:  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বিএসএফ সদস্যদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক আরও জোরদার করতে প্রীতি কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এতে যোগ দিতে বিএসএফের ১৬ সদস্যের একটি কাবাডি দল সোমবার দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসে। আগামী ১২ মে ঢাকার পিলখানায় বিজিবি ও বিএসএফের মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
১৩ মে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে যাবে।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এই প্রীতি কাবাডি ম্যাচ সৌহার্দ্য ও সম্প্রতি জোরদার করতে বড় ভূমিকা রাখবে।
প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্টে আসলে ২৬ বিজিবির অধিনায়ক তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিএসএফের ১৬ সদস্যের নেতৃত্ব দেন কর্নেল দিনেশ পাল সিং।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান