মৃত্যুপুরী বাঁশখালী

Seba Hot News




 
সেবা ডেস্ক:  ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ে লন্ডভণ্ড হয় বাঁশখালী। এতে প্রাণ হারায় শতাধিক লোক। এরপর ২০০৩ সালে
বাঁশখালীর সাধনপুরে পুড়িয়ে মারা হয় ১১ জনকে। এর কয়েক বছর পর বাঁশখালীতে জলদস্যুরা এক রাতেই খুন করে ৩১ মাঝিমাল্লাকে। গত দশ বছরে বাঁশখালীতে প্রায় দুই’শ জন জেলে জলদস্যুদের হাতে নিহত হন। এরপর ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্থ হয় বাঁশখালী।

আইলায়ও আংশিক ক্ষতিগ্রস্থ হয় বাঁশখালী। চট্টগ্রামের কোথাও কোন ক্ষয়ক্ষতি না হলেও সিডরে বাঁশখালীতে মারা যায় ৩ জন। এ ঘটনাগুলোর পর ২০১৫ সালে বাঁশখালীর পাহাড়ে মিলেছে নতুন জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের অস্ত্রাগার। সম্প্রতি গত ৪ এপ্রিল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ইস্যুতে চার জন নিহত হয় বাঁশখালীতে। আহত হয় ৫০ জনের বেশি। সর্বশেষ গত ৪ দিন আগে ঘূর্ণিঝড় রোয়ানো আঘাতে দেশে সবচেয়ে হতাহতের ঘটনা ঘটে বাঁশখালীতে ৯ জন মারা যায় এ ঘূর্ণিঝড়ে। আহত হয় শতাধিক মানুষ। ঘরবাড়ি হারায় প্রায় ২০ হাজার পরিবার। বলতে গেলে এক প্রকারে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বাঁশখালী। এছাড়াও নানা ঘটনা প্রবাহের জের ধরে বাঁশখালীতে প্রায় সময় খুনাখুনের ঘটনা রয়েছে।
২০১৫ সালের হিসেব অনুযায়ী নানা সংঘাতের কারণে এক বছরে বাঁশখালীতে ২০টি হত্যা কান্ডের ঘটনা ঘটেছে এবং শতাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। একের পর এক ঘটনা ঘটার কারণে যেন মৃত্যুফুরীতে পরিণত হয়েছে বাঁশখালী। বছরে দুই তিন বার খবরের শিরোনাম না হলে যেন নয়। সেই অশান্ত বাঁশখালীতে রয়েছে জামায়াতের সীমাহীন নিয়ন্ত্রণ। তাদের আছে উপজেলা পরিষদের তিন তিন জন প্রতিনিধি। অনেকের ধারণা জামায়াতের কারণেই অনেক সময় সংঘর্ষে লিপ্ত হয় বাঁশখালীর মানুষ।
খোঁজ নিয়ে জানা যায়, বাঁশখালীর বেশিরভাগ মানুষ খেটে খাওয়া। তাদের প্রধান পেশা কৃষি। বেশিরভাগ মানুষ লবণ চাষ করে জীবিকা নির্বাহ করে। এছাড়াও এখানকার মানুষ ইসলামী শিক্ষার প্রতি দাবিত বেশি। নিরীহ এসব মানুষ বার বার রাজনৈতিক চক্রান্তের শিকারও হয়। তাদের ইসলামী মনোভাবকে কাজে লাগিয়ে এ এলাকায় নানা ফায়দা নেয় ইসলামী দলগুলো।
এরমধ্যে হেফাজত ইসলাম, নেজামে ইসলাম ও উল্লেখযোগ্য জামায়াতে ইসলামী। এ তিন সংগঠন বাঁশখালীতে গড়ে তুলেছে নানা ইসলামী প্রতিষ্ঠান। বিভিন্ন সময় তারা নানা সাম্প্রদায়িক উসকানি দিয়ে নানা সংঘাতে সৃষ্টি করে। এছাড়াও বাঁশখালীর বেশিরভাগ মানুষ অশিক্ষিত হওয়ায় তারা জায়গা সম্পত্তির বিরোধে জড়িয়ে কথায় কথায় মারামারিতে লিপ্ত হয়।
এলাকাবাসী জানান, আসলেই ভাগ্যহত বাঁশখালীর মানুষ। তারা যেমনে শিক্ষদীক্ষায় পিছিয়ে তেমনি ভাগ্যহত। কোন কর্ম করে কাজ করতে চাইলেও পারে না। এক সময় প্রচুর লবণ উৎপাদন হলেও নানা কারণে এখন তা হয় না। উপকুলের কাছে হওয়ায় মাছ ধরতে সাগরে গেলে এখানে বার বার জলদস্যুদের হাতে মরতে হয়। গত দশ বছরে প্রায় দুই’শ জেলে জলদস্যুর হাতে প্রাণ হারায়। এছাড়াও প্রতিনিয়ত জলদস্যুদের হাতে বার বার সর্বস্ব হারায় বাঁশখালীর জেলেরা। উপকূলের কাছকাছি হওয়ায় কোন রকম একটু ঝড় বাতাস হলেও বাড়িঘর হারাতে হয়।

এলাকাবাসী আরো জানান, ৯১ সালে ২৯ এপ্রিলের ঘূণিঝড়ে একেবারেই তছনছ হয়ে যায় বাঁশখালী। শত শত মানুষের লাশ আর লাশ ছিল বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে। অনেকটা দেশ থেকে বাঁশখালীর মানচিত্র মুছে যায়। এরপর ২০০৩ সালে বাঁশখালীর সাধনপুরে ১১ জনকে পুড়িয়ে মারার পর এ ঘটনা সারাদেশে আলোচনার সৃষ্টি হয়। এর কয়েকবছর পর ৩১ জন জেলেকে জলদস্যুরা হত্যা করে। স্বাধীনতার পর থেকে নানা ঘটনা প্রবাহের কারণে মৃত্যুর ঘটনাতো আছেই। সম্প্রতি গত ৪ এপ্রিল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে নিহত হয় ৪ জন। এতে আহত হয় শতাধিক। সর্বশেষ গত ৪ দিন আগে ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে বাঁশখালীতে নিহত হয় ৯ জন। এতে আহত হয় শতাধিক মানুষ। ঘরবাড়ি হারা হয় হাজার হাজার পরিবার।
এ বিষয়ে স্থানীয় সাংসদ মোস্তফিজুর রহমান বলেন, বাঁশখালীর বেশির ভাগ মানুষ শিক্ষায় পিছিয়ে। এ অঞ্চলের নিয়ন্ত্রণ বার বার জামায়াত-বিএনপির হাতে থাকায় এখানকার মানুষ প্রকৃত শিক্ষা পায়নি। ফলে যেকোন ছোট বিষয়েও তারা মারমুখী হয়ে যায়। যেকোন গুজবেও তারা সরব হয়ে যায়। তবে এখন অনেক পরিবর্তন হয়েছে। ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে যাচ্ছে। মানুষ শিক্ষিত হচ্ছে। সমস্যা হচ্ছে নানা দূর্ঘটনার কারণে বাঁশখালী বার বার পিছিয়ে যায়। একটু ঘুরে দাড়ালে আবার একটি দূর্ঘটনায় অনেক পিছিয়ে যায়।

ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান