বকশীগঞ্জে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে ৪৫৮ তম স্কাউটিং বিষয়ক দিনব্যাপি ওরিয়েন্টেশন কোর্স মঙ্গলবার শহরের এনএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস বকশীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ও স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কোর্সে বকশীগঞ্জ ইউএনও ও স্কাউটস সভাপতি সুব্রত পালের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন এসিল্যান্ড ও পৌর প্রশাসক মুহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, বকশীগঞ্জ স্কাউটস এর সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ,এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী ,স্কাউটস ঢাকা অঞ্চলের কোর্স লিডার কুতুব উদ্দিন, জামালপুর কোর্স স্টাফ শাহজাহান মোল্লা ।
বিকালে ওরিয়েন্টেশনে অংশ গ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়।  উক্ত ওরিয়েন্টেশন কোর্সে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪১ জন অংশ গ্রহণ করেন। 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান