ডিজিটালাইজ হচ্ছে প্রাথমিক শিক্ষা

Seba Hot News
সেবা ডেস্ক:  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে শিক্ষা কার্যক্রমকেও ডিজিটালাইজ করছে সরকার। এর ফলে শিক্ষাব্যবস্থা ও শিক্ষা যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট ওয়েব সফটওয়ারের ব্যবহার শুরু করার ফলে এ বিভাগের আর্থিক হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে। আজ শুক্রবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিক্ষা অফিস আয়োজিত ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়েব বেসড কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম বিষয়ক দু’ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তৃতীয় প্রাথমিক শিক্ষা কর্মসূচি পিইডিপি-৩ এর আওতায় এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এতে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও যুগ্ম সচিব আবদুর রউফ। জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস এতে সভাপতিত্ব করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্মকর্তা ও সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
মন্ত্রী বলেন, শিক্ষা অধিদপ্তরে ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট ওয়েব সফটওয়ারের বিভাগের পুরোনো হিসেবে ব্যবস্থা অনেক ত্রুটি ও দুর্বলতা ছিল। এখন ওয়েব বেসড কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম এর মাধ্যমে তা দূরীভুত হবে বলেও আশা করা যাচ্ছে।
তিনি বলেন, ২০২১ সালের মধ্যে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে, সে জন্য বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপগুলো দেশের শিক্ষা তথা প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান