আত্মহত্যা যদি মুক্তি দিতো তাহলে সবার আগে করতাম : প্রভা

Seba Hot News
sadia-jahan-prova_1সেবা ডেস্ক: 

আত্মহত্যা করে যদি কষ্ট থেকে মুক্তি পাওয়া যেত তবে সবার আগেই আত্মহত্যা করতেন বলে জানালেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সদ্য আত্মহত্যা করা মডেল সাবিরার মৃত্যু নিয়ে লিখতে গিয়ে নিজের ফেসবুকে এই কথাই জানান এই তারকা।
প্রভা তার নিজ ফেসবুকে পাতায় লিখেছেন, ‘এই যে এতো কষ্ট, এতো অপমান, এতো না পাওয়া নিয়ে বেঁচে থাকার লড়াই করছি। আত্মহত্যা যদি কষ্ট থেকে বাঁচার উপায় হতো, তাহলে সবার আগে আত্মহত্যা করতাম আমি। এমন না যে ২০১০ সালের পর আমার জীবনে বড় বড় দুঃখ-কষ্ট আসে নাই। তবে বেঁচে থাকার আনন্দ খুব উপভোগ করি যখন ভালো থাকি। যা আগে এভাবে উপলব্ধি করতে পারি নাই।
তিনি আরো লেখেন, ভালোই তো লাগে যখন ওই সব মানুষদের সামনে মাথা উঁচু করে চলি। ওরা রাগে, অপমানে অন্যদের সাথে উঁচু গলায় কথা বলে বুঝাতে চায়, এটা নিতে পারছি না। তখন একগাল হাসি আর নিজেকে নিজের মাথায় হাত বুলায়ে বলি, দেখো প্রভামনি, মরে গেলে এই এনসিকিউরিটি দেখতে পেতে?
প্রভা লিখেছেন, অনেক কষ্ট পেয়েছি কিন্তু সুখের পরিমানটাও তো খারাপ না। আরো কষ্ট পাবো। আরো অনেক সুখ পাওনা রয়ে গেছে। সেগুলো পূরণ করতে হবে না?
এক সময়ের জনপ্রিয় তারকা ছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ক্যারিয়ারে কাজের চাইতে প্রেম-বিয়ে এবং সংসারসহ নানান বিষয়ে অভিনেত্রী প্রভাকে নিয়ে আলোচনা হয়েছে বেশি। ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে তার পথচলা। তবুও নিজের ক্যারিয়ার নিয়ে এখনো ঠিক পথে যুদ্ধ করছেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান