পরিবার পরিকল্পনা, মা-শিশু-কৈশোরকালীঅন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ ১৪-১৯ মে ২০১৬

G M Fatiul Hafiz Babu
ডাঃ জিএম ক্যাপ্টন কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ১০-০৫-২০১৬

কুড়িগ্রাম জেলায় পরিবার পরিকল্পনা বিভাগীয় স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ আগামী ১৪-১ মে ১৬ উদযাপিত হবে। এবারের প্রতিবাদ্য বিষয় “প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ নিশ্চিত করে সুস্থ সুন্দর পারিবারিক বন্ধন” এ উপলক্ষে উপ-পরিচালক (পঃপঃ) কুড়িগ্রাম ডাঃ ফারুক আজম নুর বলেন প্রাতিষ্ঠানিক প্রসবের পর-পরই মাকে যদি প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা আওতায় আনা যায় তাহলে একদিকে যেমন অনিচ্ছাকুত ও পুনরায় গর্ভধারণ এড়ানো সম্ভব তেমনি দীর্ঘ মেয়াদী ও স্থায়ী পদ্ধতি বিশেষ করে টিউবেকটমী ও আই ইউ ডি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা সম্ভব।

সহকারী পরিচালক (পঃপঃ) গোলাম মহসীন বলেন যে সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে নানা ধরনের সেবা ও প্রচার কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার মধ্যে প্রতিটি উপজেলায় এবং ইউঃ সেবা কেন্দ্র সমূহে ব্যানার, পোষ্টার ও লিফলেট বিতরন, চিলমারী রেডিও সেন্টারে আর.ডি.সি প্রচারের উদ্যোগ সহ প্রতিটি উপজেলায় প্রতিদিন বিশেষ স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতির ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সকলকে সেবা ও প্রচার সপ্তাহে স্বর্তস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান