সেবা ডেস্ক:
আল্লাহ তাআলা কুরআনুল কারিমে অসংখ্যবার ইস্তিগফারের কথা উল্লেখ করেছেন। তাইতো বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার তাগিদ দিয়েছেন। হাদিসে অনেক ইস্তিগফার উল্লেখ আছে এখানে বিশ্বনবির ছোট্ট একটি ইস্তিগফার তুলে ধরা হলো- হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, আমরা মজলিসে গণণা করতাম; রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একশত বার বলতেন-
উচ্চারণ : রাব্বিগফিরলি ওয়া তুব আ’লা; ইন্নাকা আংতাত তায়ুয়্যাবুর রাহিম।
হে আমার রব! তুমি আমাকে ক্ষমা কর এবং আমার তাওবা কুবল কর। নিশ্চয় তুমি তাওবা কবুলকারী ও দয়াশীল। (আবু দাউদ, তিরমিজি)
হে আমার রব! তুমি আমাকে ক্ষমা কর এবং আমার তাওবা কুবল কর। নিশ্চয় তুমি তাওবা কবুলকারী ও দয়াশীল। (আবু দাউদ, তিরমিজি)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ছোট্ট দোয়াটির মাধ্যমে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার তাওফিক দান করুন। আমিন।